সারাদেশ

পদ্মাসেতু রেল প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ

বিভাষ দত্ত, ফরিদপুর : ফরিদপুরে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প (১ম ও ২য় পর্যায়) এবং পাচ্চর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের ১২ কোটি ৩৪ লাখ ৫৮০ টাকার চেক বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে এ বাবদ ফরিদপুরের তিনটি উপজেলার ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মাঝে প্রায় ৪৬৮ কোটি টাকার চেক বিতরণ করা হলো।

সর্বশেষ বুধবার (২ ডিসেম্বর) বিকেলে জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৩শ’ ক্ষতিগ্রস্থ ব্যক্তির মাঝে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ে সব মিলিয়ে ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা ও সালথা উপজেলার প্রায় ৩শ’ একর জমি অধিগ্রহণ করা হয়। এ পর্যন্ত এসব জমির মালিকদের ক্ষতিপুরণ বাবদ ১ম পর্যায়ে ২৭০ কোটি টাকা এবং ২য় পর্যায়ে ১৮৬ কোটি টাকা প্রদান করা হয়। এর বাইরে বুধবার আরও ৩শ’ জনের মাঝে এই ক্ষতিপুরণ প্রদান করা হলো।

জমি অধিগ্রহণের এসব চেক বিতরণে অযথা দুর্ভোগ লাঘবের উদ্দেশে এখন থেকে প্রতিমাসে নিয়মিতভাবে সংশ্লিষ্ট উপজেলা হতে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

সান নিউজ/বিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা