সারাদেশ

সিলেটে পুলিশের হস্তক্ষেপে নিজ ঘরে ফিরলেন বাক প্রতিবন্ধী সহোদর

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ওসমানীনগরে নিজের ভিটে ও ঘর থেকে বিতাড়িত বাক প্রতিবন্ধী সহোদরকে নিজ ঘরে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এসময় স্থানীয়রাও সহযোগিতা করেন।

মঙ্গলবার উপজেলার তাহিরপুর গ্রামের লিচু এবং খালিক মিয়া নামক বাক প্রতিবন্ধী দু'ভাইকে তাদের চাচা মাসুক উদ্দিন ও তার সহযোগিরা বসত ভিটা থেকে তাড়িয়ে দেন।

পরে তারা পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে সেদিন রাতেই ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ভাইকে নিয়ে নিজ ঘরে তুলে দেন।

বুধবার (২ ডিসেম্বর) সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতোয়ার রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার ও ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ। পুলিশ সুপার তাদেরকে উপহার সামগ্রী হিসেবে তাদের হাতে লুঙ্গী ও পাঞ্জাবি তুলে দেন।

স্থানীয়রা জানান, তাদের ঘর দখল করতে জাল কাগজপত্রও তৈরি করেছেন চাচা মাসুক উদ্দিন। রাতে এ ব্যাপারে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও ঐ বাড়িতে অবস্থানকারী কাদের মিয়াকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা