সারাদেশ

চমেক হাসপাতালের ৪ ক্যান্টিনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চমেক হাসপাতালের ৪টি ক্যান্টিনের ব্যাংক হিসাব থেকে ২৯ লাখ ৪৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও দুদক চমেক হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি জানান, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চল-২ এর উপসহকারী পরিচালক শরিফ উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সংশ্লিষ্ট ৪ টি ব্যাংক হিসাবে থাকা ২৯ লাখ ৪৭ হাজার ৬৯৬ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অগ্রণী ব্যাংক শাখার ম্যানেজার লক্ষ্মণ চন্দ্র দাশ বলেন, তৃতীয় শ্রেণি কল্যাণ তহবিল, স্টাফ ক্যান্টিন ফান্ড, মেডিকফ এবং নার্সিং কল্যাণ তহবিলের তথ্য চেয়েছে দুদক। আমরা তথ্য দিয়েছি। এই হিসাবগুলোতে সকল ধরনের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দুদক কর্মকর্তা।

গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়ম তদন্ত করছে দুদক। গত ২৫ ও ২৬ নভেম্বর চমেক হাসপাতালের সাবেক উপপরিচালক ও রক্ত পরিসঞ্চালন বিভাগের এক চিকিৎসকসহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা