সারাদেশ

হবিগঞ্জের সকল বাস জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে সকল বাসের চাবি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. কামরুল হাসানের কাছে লিখিত কাগজের কপি হস্তান্তর করেন।

হবিগঞ্জ জেলার সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে গত ১৮ নভেম্বর হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মোটর মালিক গ্রুপ, জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ নভেম্বরের মধ্যে সড়ক মহাসড়কে সিএনজি অটোরিক্সাসহ সকল অবৈধ পরিবহণ বন্ধ করা না হলে প্রশাসনের কাছে জেলার সকল বাস হস্তান্তর করে দেয়া হবে।

কিন্তু গতকাল ২৮ নভেম্বর পর্যন্ত প্রশাসন কোন দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। যে কারণে বাসগুলো হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, মটর মালিক গ্রুপের নেতৃবৃন্দের মধ্যে রোববার বেলা সাড়ে ১২ টায় জরুরি বৈঠকে বসা হবে। সেখানে বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হবে। তিনি আরও জানান, অবৈধ সকল যানবাহন বন্ধের অভিযান চলছে। বর্তমানে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বৈঠক চলছে।

জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শুভ্র শঙ্ক রায় সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে সকল বাসের চাবি হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বাসগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাখা হয়েছে।

সান নিউজ/এফসি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা