সারাদেশ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ১৭তম দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মধুমতি নদীতে অনুষ্ঠিত হলে গেল “বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা” । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সুইমিং ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। পৃষ্ঠপোষকতা করেন ম্যাক্স গ্রুপ।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, দ্বিতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর জয়েল আহম্মেদ এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া।

মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ সেনাবাহিনীর নাঈমা আক্তার, দ্বিতীয় বাংলাদেশ নৌবাহিনীর জুলি আক্তার এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সবুরা খাতুন।

শনিবার সকাল ৯টায় পুরুষ সাঁতারুদের গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর থেকে সাঁতার শুরু হয়ে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এবং মহিলা সাঁতারুদের উলিপুর ব্রীজ থেকে শুরু হয়ে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার প্রতিযোগিতা হয়।

পরে বিকাল আড়াইটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান করা হয়। এ উপলক্ষে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর, রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। এছাড়াও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বাংলাদেশ নৌবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ ।

প্রথম স্থান অর্জনকারীকে ১৫,০০০/- (পনের হাজার) টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৭,০০০/- (সাত হাজার) টাকা, সার্টিফিকেট ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য সাঁতারুদের সান্তনা পুরস্কার হিসেবে ৩,০০০/- (তিন হাজার) টাকা হারে অংশগ্রহণ সনদপত্র প্রদান করা হয়।

সাঁতার প্রতিযোগিতায় ৭ জন পুরুষ এবং ৭ জন মহিলা সাঁতারু অংশগ্রহণ করেন। পুরুষ বিভাগের বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, জুয়েল আহম্মেদ; বাংলাদেশ নৌবাহিনীর মোঃ কাজল মিয়া, পলাশ চৌধুরী, ইছামতি সুইমিং ক্লাব পাবনার মোঃ শিপন, বাংলাদেশ আনসার এর মোঃ আশিক শেখ ও গোপালগঞ্জ সুইমিং ক্লাব এর দীন ইসলাম এবং মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর নাঈমা আক্তার, সবুরা খাতুন, বাংলাদেশ নৌবাহিনীর জুলি আক্তার, বাংলাদেশ আনসার এর মুক্তি খাতুন, আমলা সুইমিং ক্লাব কুষ্টিয়া এর মুক্তা খাতুন, ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার বৈশাখী খাতুন ও গোপালগঞ্জ সুইমিং ক্লাব এর সুমাইয়া আক্তার অংশগ্রহণ করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা