সারাদেশ

খুলনায় নারীর ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খুলনা : গণপ্রতিনিধিত্ব আদেশ ও নারীর ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায় খুলনা নারী উন্নয়ন ফোরাম এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় জানানো হয়, ১৯৯৭ সালে আইনের মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোর সকল পর্যায়ে নারীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়। ২০১১ সালের জাতীয় নারী উন্নয়ন নীতির মাধ্যমে নারীদের জন্য সমান সুযোগ ও সমতার ভিত্তিতে সকল মৌলিক অধিকার ভোগের পথ অধিকতর সুগম হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে ২০২০ সাল নাগাদ রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। টেকসই উন্নয়ন অভীষ্টের লক্ষ্যমাত্রা ৫.৫ অনুযায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনের সকল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তা সত্বেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেবল ২২ জন নারী সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যা মোট সংসদ সদস্যের ৭.৫০ শতাংশ।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের বক্তৃতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক-তৃতীয়াংশ পদে নারীদের দলীয়ভাবে মনোনয়ন এবং রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে অন্তর্ভুক্ত করা ও গুরুত্বপূর্ণ পদ প্রদানের দাবি জানানো হয়। এছাড়া অন্যান্য দাবির মধ্যে ছিলো-স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতীকী অংশগ্রহণের বদলে প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হওয়ায় দলীয় কমিটিগুলোয় পূর্ব নির্ধারিত সংখ্যক নারী সদস্য অন্তর্ভুক্তির নতুন সময়সীমা হিসেবে ২০২৫ সালকে নির্ধারণ করা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরক্ষমতায়ন নিশ্চিতে পুরুষতান্ত্রিক ভাবনার পরিবর্তন ও নারীদের অধিকতর দক্ষতা অর্জন করা।

নারী উন্নয়ন ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ।

রূপান্তরের পিস এন্ড টলারেন্স প্রোগ্রামের ডাইরেক্টর শাহদত হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন পরিষদের সাধারণ ওয়ার্ড সদস্য আকলিমা খাতুন তুলি।

অনুষ্ঠান হতে নির্বাচন কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে নারী উন্নয়ন ফোরামের পক্ষ হতে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা