সারাদেশ

সিলেটে করোনায় নতুন আক্রান্ত ৪১, মোট আক্রান্ত ১৪ হাজার ৪৯৮

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৮ জন। এর মধ্যে সিলেটের ৮ হাজার ৩৩৬, সুনামগঞ্জের ২ হাজার ৪৫৫, হবিগঞ্জের ১ হাজার ৮৮৫ এবং মৌলভীবাজারের ১ হাজার ৮২২।

এদিকে গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এর আগে মৃত্যু হয়েছে ২৪৩ জনের। এদের মধ্যে সিলেটের ১৮০, সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি। এ সময়ে সুস্থ হয়েছেন ৫৬ জন। এর মধ্যে সিলেটের ৪০, সুনামগঞ্জের ১২ ও মৌলভীবাজারের ৪ জন।

এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ২৯১। এরমধ্যে সিলেটের ৭ হাজার ৬১৫, সুনামগঞ্জের ২ হাজার ৪০৫, হবিগঞ্জের ১ হাজার ৫৫৮ ও মৌলভীবাজারের ১ হাজার ৭১৩ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা