সারাদেশ

বোয়ালমারীতে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর কর্মবিরতি শুরু 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : স্বাস্থ্য পরিদর্শক -১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর)) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্দ্যোগে এ কর্মবিরতি শুরু হয়।

কর্মবিরতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবু সাইদ মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সৈয়দা হোসনে আরা, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী মোঃওসমান গনি, জেলা শাখার সদস্য স্বাস্থ্য সহকারী মোঃ বাবুল কাজী, স্বাস্থ্য সহকারী মোঃ মামুনুর রশীদসহ অন্যান্য স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা