সারাদেশ

অনশন করা সেই মেয়েকে স্ত্রীর মর্যাদা দিতে বাধ্য হলেন খাইরুল

নিজস্ব প্রতিনিধি, পাবনা : স্ত্রীর মর্যাদার দাবিতে দুইদিন ধরে অনশনের পর মেহেরিন সুলতানা নামে এক তরুণীকে অবশেষে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন খাইরুল ইসলাম নামে এত ব্যাক্তি। গত মঙ্গলবার দুপুরে মেহেরিন সুলতানা খাইরুল ইসলামের বাড়িতে গিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবীতে অবস্থান নেন।

বুধবার ( ২৫ নভেম্বর) বিকেলে মেহেরিন সুলতানা ভাঙ্গুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার স্বামী খাইরুল ইসলাম ও শ্বশুর আকবর আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অবশেষে পুলিশের আইনি সহযোগিতায় মেহরিন সুলতানাকে স্ত্রী হিসেবে মেনে নেয় উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের খাইরুল ইসলাম ও তার পরিবার।

জানা গেছে, মেহেরিন সুলতানা ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে ছাত্রী ও খাইরুল একই শ্রেণিতে পড়ালেখা করে। পরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় এবং মেহেরিন সুলতানা সন্তানসম্ভবা হয়ে পড়েন।

খাইরুল বিষয়টি ধামাচাপা দিতে বিয়ের প্রলোভন দেখিয়ে তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলে। পরে দুজনেই গোপনে চলতি বছরের ৫ এপ্রিল পাবনা আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ৭ লাখ টাকা দেনমোহরে কাজী অফিসের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মেহেরিন সুলতানা বিয়ের পর থেকেই তার স্বামীকে স্ত্রীর মর্য়াদা দিয়ে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু খাইরুল নানা অজুহাতে মেহেরিনকে এড়িয়ে চলতে থাকে। অবস্থা বেগতিক দেখে গত মঙ্গলবার দুপুরের দিকে মেহেরিন সুলতানা তার দিয়ারপাড়ার স্বামীর বাড়িতে অবস্থান নেয়। তবে সে সময় তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেলেও মেহেরিন তার স্বামীর বাড়িতে অনঢ় অবস্থান নেয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন জানান, বিষয়টি জানার পর পুলিশের পক্ষ থেকে প্রথমে সামাজিকভাবে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়েছিল। পরে ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয় পরিবারের লোকজনকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা