সারাদেশ

উজিরপুরে গাড়ি থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, চালক গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলায় এবার মাহিন্দ্র থেকে যাত্রী নামিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। তবে ভুক্তভোগী নারীর সাহসিকতায় ধর্ষণ চেষ্টাকারী একজনকে আটক করেছে পুলিশ। আরও একজনকে আটকের চেষ্টা চলছে।

থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানিয়েছেন, ওই নারী সাহসী না হলে ধর্ষণের পর হয়তো তাকে মেরেও ফেলতে পাড়তো।

জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) স্বামীর বাড়ি খুলনা থেকে নিজের পিতার বাড়ি উজিরপুরের ইচলাদিতে ফিরছিলেন। খুলনা থেকে বরিশালে বাসযোগে নেমে নথুল্লাবাদ মাহিন্দ্রা স্ট্যান্ড থেকে একটি মাহিন্দ্রায় ওঠেন। সেই মাহিন্দ্রায় আরও দুইজন নারী যাত্রী ছিল।

ধর্ষণচেষ্টার শিকার ওই নারীর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ জানিয়েছে, বরিশাল থেকে ছেড়ে আসার পর মাঝপথে নারী যাত্রী দুজন তাদের গন্তব্যে নেমে যান। এরপর মাহিন্দ্রা মালিক ও চালক অন্য কোন যাত্রী না নিয়ে ওই গৃহবধূকে নিয়ে গাড়ি চালাতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টা দিকে উজিরপুর উপজেলার উপকণ্ঠে জিজি মাধ্যমিক বিদ্যালয়ের সড়কে গাড়িটি নিয়ে ঢুকে পড়েন গাড়ির মালিক সবুজ ও চালক ইব্রাহিম। ওই সড়কের ফরিদ খানের বাড়ির সামনে নির্জনে গাড়ি থামিয়ে গাড়ির যাত্রী সেই গৃহবধূকে টেনেহিচড়ে নামিয়ে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

এসময়ে গৃহবধূ চিৎকার দিলে পাশেই পান বরজে কাজ করা রুস্তুম হাওলাদার এগিয়ে আসেন। তিনি ধর্ষণ চেষ্টাকারীদের ধরার চেষ্টা করলে মাহিন্দ্র নিয়ে মালিক সবুজ ও চালক ইব্রাহিম পালিয়ে যায়। শেষে স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেল নিয়ে ধাওয়া দিয়ে মাহিন্দ্রা চালক ইব্রাহিমকে আটক করে জনতা। তবে পালিয়ে যায় মাহিন্দ্রা মালিক সুবজ। স্থানীয়রা অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী ইব্রাহিমকে ‘গণধোলাই’ দিয়ে পুলিশে সোপর্দ করেন।

উজিরপুর থানার ওসি জিয়াউল হক জানিয়েছেন, ওই গৃহবধূ বাদী হয়ে মাহিন্দ্রা মালিক সবুজ ও চালক ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ইব্রাহিম উপজেলার মাদার্শী গ্রামের তফাজ্জেল ব্যাপারীর পুত্র। তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা