সারাদেশ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে আটক সন্দেহভাজন জঙ্গি শান্তর বাড়ি সাতক্ষীরা

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সিরাজগঞ্জের উকিলপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে আটক সন্দেহভাজন ৪ জঙ্গির মধ্যে আমিনুল ইসলাম ওরফে শান্ত (২২) এর বাড়ি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণনলতা গ্রামে।

সে যশোরের মনিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ান সদস্য বজলুর রহমান’র ছেলে। তবে, তালার দক্ষিণনলতা গ্রামে দীর্ঘবছর ধরে মায়ের সঙ্গে বসবাস করতো। কিন্তু প্রেমজ সূত্রে একই গ্রামে বিয়ে করার পর থেকে শান্ত তার নানা মরহুম হানিফ আলী গাজীর বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা থেকে শুক্রবার সকালে র‌্যাবের অভিযানে আটক আমিনুল ইসলাম শান্ত’র বর্তমান ঠিকানা তালার দক্ষিণনলতা গ্রামে।

এই গ্রামের সাবেক ইউপি সদস্য ও শিক্ষক জি.এম. মোস্তাফিজুর রহমান তিতু তার মামা এবং একই গ্রামের শরিফুল মোড়ল তার শশুর। ঘটনাটি প্রচার হবার পর থেকে এলাকায় চাঞ্চল্য শুরু হয়।

আমিনুল ইসলাম শান্ত’র মামা, দক্ষিণনলতা গ্রামের জি.এম. মোস্তাফিজুর রহমান তিতু জানান, তালা থানায় কর্মরত থাকাবস্থায় আনসার ব্যাটালিয়ান সদস্য মনিরামপুর সদরের বজুুলর রহমানের সঙ্গে তার বোন রোকসানা খাতুন বিথির বিয়ে হয় এবং তাদের একমাত্র সন্তান আমিনুল ইসলাম শান্ত।

এ বিষয়ে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বলেন, আমিনুল ইসলাম শান্ত র‌্যাবের অভিযানে আটক হবার পর তার পরিবারের বিষয়ে ব্যাপক খোজ-খবর নেয়া হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় নব্য জেএমবির আমির মাহবুবসহ চার জনকে আটক করে র‌্যাব-৫। আটক আমিরের তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরের শেরখালি উকিলপাড়ায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে চার সন্দেহভাজন জঙ্গি কিরন ওরফে শামিম, নাইমুল ইসলাম, আতিয়ার হোসেন ও আমিনুল ইসলাম ওরফে শান্ত আত্মসমর্পন করে। এসময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, দুটি বিদেশি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা