সারাদেশ

তৃণমূল পর্যায়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। এ জন্য মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা, সামাজিক দূরত্ব রক্ষা করাসহ সরকারি স্বাস্থ্য নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আমিষ গ্রহণ, নিয়মিত শরীর চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) সকালে খুলনার পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (কেটিজেএ) মতবিনিময় সভায় বক্তারা এসব কথা তুলে ধরেন।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা: মিডিয়া ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মহেন্দ্র নাথ সেন। বক্তব্য দেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিএমএ’র সাধারণ সম্পাদক ও খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, মোতাহার রহমান বাবু, পূর্বাঞ্চল সম্পাদক মোহম্মদ আলী সনি, সোনিয়া রহমান, শিম্পা খাতুন, রামীম চৌধুরী, চন্দন ভট্রচার্য্য প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা