সারাদেশ

সাংবাদিকদের সঙ্গে সুন্দরগঞ্জ পৌর মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন। তার বিরুদ্ধে উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালের জন্য ক্রয়কৃত ৯৪ শতক জমিতে টার্মিনাল নির্মাণ না করে অন্যখাতে ৩২ শতাংশ জমি বন্দোবস্ত দেয়ায় শ্রমিক ইউনিয়নের মানববন্ধনের প্রতিবাদে এই মত বিনিময় করেন মেয়র। তিনি গোপনে পরিষদের সিদ্ধান্ত ছাড়া ওই জমিতে জনস্বাস্থ্য প্রকৌশলীর ট্রিটম্যান প্লান স্থাপনের জন্য দেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) পৌরসভার সম্মেলন কক্ষে মত বিনিময়ে শ্রমিক ইউনিয়নের মানববন্ধনের প্রতিবাদ এবং মিথ্যা ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনি।

মেয়র বলেন, “পৌরসভার সিদ্ধান্ত মোতাবেক বাস টার্মিনালের জন্য জমি রেখে বাকী জমি জনস্বাস্থ্য ট্রিটম্যান প্লানের নামে বন্ধবস্ত দেয়া হয়। কাউন্সিলরগণ তার মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদারের নিকট থেকে ৫ লাখ টাকা দাবি করেন। আমি সেই টাকা না নিয়ে দেয়ার অসম্মতি জ্ঞাপন করায় পৌরসভার উন্নয়নমুলক কাজকে ব্যাহত করার জন্য কাউন্সিলরগণ শ্রমিক ইউনিয়নকে উস্কানি দিয়ে মানববন্ধন করে।”

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উক্ত সম্মেলনে উপজেলা গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা