সারাদেশ

করোনাভাইরাস : সিলেটে নতুন শনাক্ত ২৭, মোট শনাক্ত ১৪২৬৮

এনামুল কবির, সিলেট : মহামারিকালে সিলেট আরেকটি মৃত্যুহীন দিন পার করেছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে কারো মৃত্যু না হলেও নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছেন। বিভাগজুড়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২শ' ৬২ জনে।

এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ১শ' ৩৬ , সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ৩৯, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ৭২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮শ' ১৫ জন।

এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ জন। তারা সবাই সিলেট জেলার অধিবাসী। সব মিলিয়ে এ বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ১৭। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৩শ' ৮৫, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৭৭ , হবিগঞ্জে ১ হাজার ৫শ' ৫০ এবং মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ৫ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত কোন রোগী মারা যাননি। তবে বুধবার সকাল পর্যন্ত মোট মৃত্যুবরণকারীর সংখ্যা ২৩৯ জন। এরমধ্যে সিলেটে ১শ' ৭৬ , সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।

করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯শ' ২৬ জন। এর মধ্যে ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর অন্যরা উপসর্গ নিয়ে।

বুধবার স্বাস্থ্য বিভাগ সিলেটের বিভাগীয় পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা হাসিনার  

জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করা নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা