সারাদেশ

ভোলায় বন বিভাগের অর্ধকোটি টাকার টেন্ডারের গোপন দর ফাঁস!

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের অর্ধকোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। বন বিভাগের কর্মকর্তারা পছন্দের ঠিকাকাদারকে টেন্ডারের গোপন রেট কোড দিয়ে কাজ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদারগণ।

ভুক্তভোগী ঠিকাদার হোসাইন সাদীসহ একাধিক ঠিকাদার অভিযোগ করেন, গত ২২ অক্টোবর ভোলা বন বিভাগের দুইটি কাজের টেন্ডার আহবান করা হয়। একটি হলো ৩৪ লাখ ৯৮ হাজার ৬৫৫ টাকা.০৯০ পয়সা ও অপরটি ১১ লাখ ৯৯ হাজার ৯৬২ টাকা.০৮০ পয়সা । সরকারি নিয়ম অনুযায়ী একটি কাজে ১৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান ও অপর একটি কাজে ১৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার সাবমিট করে। কিন্তু টেন্ডার সাবমিট করার সময় কয়েকজন ঠিকাদার জেলা বন কর্মকর্তাকে কাজের রেট জিজ্ঞেস করলে তিনি কাজের রেট গোপন রাখা হবে বলে জানান।

সকল ঠিকাদার সে অনুযায়ী যে যার মত করে রেট সাবমিট করে। কিন্তু টেন্ডার খোলার তারিখ ১০ নভেম্বর দেখা গেলো দুইটি কাজের একটিতে এইচ এল কর্পোরেশন ও অপরটিতে মেসার্স রহমান এন্ড সন্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান বন বিভাগের গোপন রেট অনুযায়ী ১০% নিন্ম দরে হুবহু রেট সাবমিট করেছেন। যা দশ পয়সাও গরমিল হয়নি। এতে প্রতিয়মান হয় বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ওই দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গোপন রেট বলে দেয়া হয়েছে আগেই । যা সম্পূর্ণ বেআইনি।

তারা আরো জনান, পৃথিবীর কোনো ঠিকাদার তো দূরে থাক কোনো কম্পিউটারও গোপন রেট না পেলে ১০% মিলিয়ে হুবহু রেট দিতে পারবে না। আমরা মনে করি বন বিভাগের আসাদু কিছু কর্মকর্তা বিভিন্ন সুবিদা নিয়ে এ গোপন রেট ফাঁস করে দিয়েছে। তাই আমার এ টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডারের আহবান ও এর সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবি করছি। অন্যথায় আমরা এ টেন্ডারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবো। নাম প্রকাশে অনিচ্ছুক ভোলার অন্য দপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে গোপন রেট কোড না পেলে কোন ঠিকাদারের পক্ষে ১০% মিলিয়ে দরপত্র দাখিল করা সম্ভব না।

এ ব্যাপারে ভোলা জেলার বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, আমি কোনো ঠিকাদারকে গোপন রেট বলিনি। তবে অফিসের সকল কাজতো আমি একা করতে পারিনা তাই অন্যদের সহযোগিতা নিতে হয়। যদি তাদের থেকে এ গোপন রেট ফাঁস হয়ে থাকে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ইআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা