সারাদেশ

প্রেমিকের সঙ্গে পালালো মেয়ে, লজ্জায় ক্ষোভে পিতার আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ছোট মেয়ের পাত্র পছন্দের আগে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আছে কিনা জানতে চান বাবা। জবাবে পরিবারের মতামতেই বিয়ে করবে বলে জানায় ছোট মেয়ে সাথী। মেয়ের সম্মতিতেই সোমবার (২ নভেম্বর) বিয়ের দিন ধার্য করেন বাবা। কিন্তু বিয়ের আগের রাতে প্রেমিকের হাত ধরেই পালিয়ে যায় সে। এতে লজ্জায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হতভাগ্য পিতা জাহাঙ্গীর হোসেন।

সোমবার (২ নভেম্বর) ভোরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউপির শালিয়াবহ গ্রামে এ ঘটনটি ঘটে। মৃত জাহাঙ্গীর হোসেন একই গ্রামের বাসিন্দা। তার এক ছেলে ও দুই মেয়ে। স্বজনরা জানান, জাহাঙ্গীর হোসেনের মেয়েদের মধ্যে সাথী ছোট।

সে মাটিআটা দাখিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষা দেয়ার কথা ছিল। তার সঙ্গে একই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের কলেজ পড়ুয়া ছেলে মাসুদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে জানতে পারেন বাবা। বিষয়টি নিয়ে মেয়ের সঙ্গে কথা বললে অস্বীকার করে সে। সম্মতি পেয়ে বাবা জাহাঙ্গীর একই উপজেলার কুশারিয়া গ্রামের এক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় সোমবার (২ নভেম্বর)।

নিহতের বড় মেয়ের শ্বশুর শফিকুল ইসলাম বলেন, সন্তানদের মধ্যে সাথীকে তার বাবা অনেক বেশি আদর করতেন। বিয়ের আগের রাতে মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেছে এমন সংবাদে তিনি অনেক কষ্ট পান। কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে রাতে সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যান। ভোরে বাড়ির পাশে কাঁঠালগাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ইউপি সদস্য মো. সফর আলী বলেন, মেয়ের এমন ঘটনার কারণেই লজ্জায় ক্ষোভে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছি। এদিকে ছেলে এবং মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান স্বজনরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

স্বামীর মৃত্যুর পর সন্তানসহ গৃহবধূকে বাড়ি ছাড়া, আদালতে মামলা 

‎ঝালকাঠির নলছিটিতে স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ি থেকে দুই সন্তানসহ মুন্নি...

মাদারীপুরে যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্ট থেকে মাদারীপুর জে...

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি ঝুঁকিতে

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা