সারাদেশ

নাটোরে জেলহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দিবসটি উপলক্ষে নাটোর জেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম এর শুরুতে জাতীয় সংগীত, জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন, শেষে দোয়া মোনাজাত করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ (সংরক্ষিত) আসনের সংসদ সদস্য রত্মা আহমেদ। অন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডঃ সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মত্তুর্জা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাসসহ জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-নেতৃবৃন্দ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা