সারাদেশ

ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার লক্ষ্যে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মানবৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে ভোলা সিভিল সার্জন অফিস এর আয়োজনে জেলা সিভিল সার্জেন এর কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার মেডিকেল অফিসার,নার্স,পরিসংখ্যানবিদ, ইউএইচএফপিও, ওসিসি, সিআরএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল এর মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: বাসুদেব কুমার দাস। কোস্ট ট্রাস্ট এর প্রকল্প সম্বয়কারী মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় কর্মশালায় ভোলা জেলা সিভিল সার্জেন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এর সভাপত্বিতে সভায় অংশ নেয় ইউনিসেফ বরিশাল বিভাগের চীফ এএইচ তৌফিক আহমেদ, ভোলা সদর ২৫০ শয্য হাসপাতালের সহকারী পরিচালক ডা:মহিবুল্লাহ,আরএমও মমিনুল ইসলাম প্রমুখ। এসময় কর্মশালা পরিচালনা করেন ইউনিসেফ এর এমএনসিএইচ কনসালটেন্ট ডা: আসিফ সরোয়ার।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ মোট জনসংখ্যার একটি বড় অংশ জুড়ে রয়েছে কিশোর- কিশোরী। কোন ধরনের প্রস্তুতি এবং প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ছাড়াই এদের বিরাট অংশ কৈশোর কালেই বিয়ে,গর্ভধারণ এবং মায়ের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। ফলে কিশোর-কিশোরীরা বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এদের সুস্থ ও সুন্দর ভাবে গড়ে তোলার জন্য কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এর কৈশোর কর্নার এর মাধ্যমে আগামীদিনের কিশোর- কিশোরীরা প্রজনন ও যৌন স্বাস্থ্য,পুষ্টি,প্রজনন অধিকার,জেন্ডার বিষয়ে সচেতনতা সর্বোপরি নারী প্রতি সহিংসতা প্রতিরোধে রোধে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে আশা করেন বক্তারা।

এর জন্য সেবা প্রদানকারীদের আরো আন্তরিক হওয়ার আহবানা জানায়। ভোলায় কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা কর্নার রয়েছে ৩৭ টি। ইউনিসেফ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সান নিউজ/এএইচটি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা