সারাদেশ

টাকা না দেয়ায় মাকে প্রাণে মারলো নেশাগ্রস্ত ছেলে

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে নেশাগ্রস্ত ছেলের ধাক্কায় এক মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গোরস্থানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয়রা জানায়, মৃত আবুল হোসেনের ছেলে মামুন (৪০) প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তার মা জিন্নাতুন নেছার (৬২) কাছে নেশা করার জন্য টাকা চান। মা টাকা দিতে না চাইলে এটা নিয়ে মা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মামুন তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মা জিন্নাতুন নেছা প্রাণ হারান। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা