সারাদেশ

বরিশাল নৌ-পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল নৌ-পুলিশের অভিযানে ৬৭৬ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌ বন্দরে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ পনু। তিনি ঝালকাঠি পৌর শহরের ৯ নং ওয়ার্ড সিটি পার্ক হৃদরোড এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সদর নৌ-থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানিয়েছেন, আমাদের কাছে তথ্য আসে ঢাকা থেকে এ্যাডভেঞ্জার-১ লঞ্চের এক যাত্রী ইয়াবার চালান নিয়ে আসছেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পনুকে আটক করা হয়। এসময়ে তার দেহ তল্লাশী চালিয়ে ৬৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় এএসআই আশরাফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আর গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা