সারাদেশ

শুক্রবার থেকে ভাঙ্গা-রাজশাহী পথে মধুমতি ট্রেন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : শুক্রবার থেকে আন্তনগর ট্রেন ‘মধুমতি’ চলবে ভাঙ্গা-রাজবাড়ী-রাজশাহী পথে। এর আগে এ ট্রেনটি চলতো গোয়ালন্দ-রাজশাহী পথে। যাত্রী সাধারণের ভ্রমণের সুবিধার্থে শুক্রবার থেকে ট্রেনটি নতুন পথে চলবে।

ট্রেনটি সকাল ৮টায় রাজশাহী স্টেশন থেকে ছেড়ে পাচুরিয়া হয়ে ফরিদপুর হয়ে ভাঙ্গায় পৌঁছবে দুপুর দুইটার দিকে। ২টা ২৫ মিনিটে ট্রেনটি ভাঙ্গা থেকে ছেড়ে পুকুরিয়া, তালমা, ফরিদপুর, আমিরাবাদ, পাচুড়িয়া ও রাজবাড়ী হয়ে রাজশাহী চলে যাবে। প্রতি বৃহস্পতিবার এ ট্রেনটি বন্ধ থাকবে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের সহকারি চিফ অপারেটিং সুপারেন্টেড মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় দত্ত বলেন, আগে আন্ত:নগর ট্রেন মধুমতি রাজশাহী-গোয়ালন্দ রুটে চলাচল করতো। বর্তমানে গোয়ালন্দে এ ট্রেনটি না যাওয়ায় রাজবাড়ী-গোয়ালন্দ পথে সার্টল ট্রেন যুক্ত করা হবে। মধুমতির সাথে সময় মিলিয়ে রাজবাড়ী-গোয়ালন্দ পথে এ সাটল ট্রেনটি চলবে যাতে রাজবাড়ীতে মধুমতি আসার আগেই গোয়ালন্দের যাত্রীরা রাজবাড়ীতে চলে আসতে পারেন।

ঈশ্বরদী অঞ্চলে চাকুরী করেন ফরিদপুর শিবরামপুরের শুভ্র প্রকাশ দাস, তিনি বলেন, এখন থেকে রেলগাড়ি চেপে বাড়িতে যেতে পারবো। এতে আমি ভিশন আনন্দিত।

আগে কাউকে রাজশাহী যেতে হলে ভাঙ্গা থেকে বাসে ফরিদপুর, ফরিদপুর থেকে বাসে রাজবাড়ী, রাজবাড়ী থেকে ট্রেনে পোড়াদহ। পোড়াদাহ থেকে খুলনা থেকে আসা ট্রেনে করে রাজশাহী। সব মিলিয়ে সময় লাগতো ১২ থেকে ১৩ ঘন্টা। দুর্ভোগের আর শেষ থাকতো না। ট্রেনের সাথে ভাঙ্গা যুক্ত হওয়ায় এটি এ অঞ্চলের জনগণের জন্য একটি বিরাট পাওয়া। কেননা এখন থেকে মাত্র ছয় ঘন্টায় এক ট্রেনেই রাজশাহী যাওয়া-আসা করতে পারবে লোকজন।

সান নিউজ/বিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা