সারাদেশ

রাউজানে অবৈধ ঔষধ রাখার দায়ে ৬ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে ভারতীয় অবৈধ ঔষধসহ মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পলের ঔষধ রাখার দায়ে ৬টি ঔষধের দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টা থেকে দেড় ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

তিনি জানান, চট্টগ্রাম ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় রাউজান ফকির হাট বাজার ও মুন্সিরঘাটা এলাকার মক্কা মেডিক্যাল হলের মালিক শাহাজানকে ১০ হাজার, পল্লী মঙ্গল ফার্মেসীর মালিক অভি দাশকে ৫ হাজার, শাহ লতিফ ফার্মেসীর মালিক মো. ইরফানকে ১৫ হাজার, সোনালী ফার্মেসীর মালিক প্রদীপ কান্তি চৌধুরীকে ৩০ হাজার, রূপালী ফার্মেসীর মালিক জয়ন্ত দে কে ১০ হাজার এবং জ্যোতি ফার্মেসী রুবেল কান্তি দে কে ৫ হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘট...

সৌদিতে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন...

কাল থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়...

৭ জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা লাখ টাকা করে পাবে

ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল এবং দীর্ঘমেয়াদি...

রাজধানীর সড়কে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা আটক

ঢাকার মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা