সারাদেশ

সাতক্ষীরায় চার খুন মামলায় নিহতের ছোট ভাই গ্রেপ্তার, ১০ দিনের রিমান্ড চায় সিআইডি

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শাহিনুরের শাশুড়ির করা মামলায় শুক্রবার রায়হানুলকে গ্রেপ্তার দেখায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সাতক্ষীরা সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে কলারোয়া থানার পুলিশের হেফাজত থেকে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। শুক্রবার বেলা ৩টায় ওই হত্যা মামলায় তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে’।

সাতক্ষীরা কোর্ট পুলিশের পরিদর্শক অমল কুমার জানান, ‘কলারোয়ার হত্যা মামলায় রায়হানুল নামে এক আসামিকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করেছে সিআইডি। আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। কবে রিমান্ড শুনানি হবে সে বিষয় আমি জানতে পারিনি’।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), বড় ছেলে সিয়াম হোসেন (৯) ও মেয়ে তাসমিন সুলতানাকে (৬) ঘরের মধ্যে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সময় একই সঙ্গে থাকা ছয় মাস বয়সী ছোট মেয়ে মায়িরা সুলতানা সৌভাগ্যক্রমে খুনিদের হাত থেকে রক্ষা পায়।

সকালে হত্যাকান্ডের এ খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরা জেলা পুলিশ, গোয়েন্দা বিভাগ, সিআইডি ও গোয়েন্দা বিভাগের ক্রাইম সিনের সদস্যরা নিহতদের উদ্ধার করে আলামত সংগ্রহ করেন। তবে এ নৃশংস হত্যাকান্ডের মূল রহস্য কী এবং কি জন্য হত্যাকান্ড হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি এই সিআইডি কর্মকর্তা।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা