ছবি: সংগৃহীত
সারাদেশ
রবিবারের ঢাকা

রাজনৈতিক দল ও মন্ত্রণালয়ের কর্মসূচিতে দিনব্যাপী সরগরম

সান নিউজ অনলাইন 

রাজধানী ঢাকায় আজ (রবিবার, ২৬ অক্টোবর) সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বেশ কিছু কর্মসূচি অনুষ্ঠিত হবে। নিচে সময় অনুযায়ী গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর তালিকা তুলে ধরা হলো—

সকাল ১০টা: জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক।
স্থান: জিয়াউর রহমানের সমাধি, শেরেবাংলা নগর

সকাল ১০টা: আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্থান: বন ভবন, আগারগাঁও

সকাল ১০টা ৩০ মিনিট: গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
স্থান: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তন

সকাল ১১টা: বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
স্থান: জাতীয় প্রেস ক্লাবের সামনে

সকাল ১১টা: আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্থান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ

দুপুর ১২টা: গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরেকটি আলোচনা সভায় বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
স্থান: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তন

বিকেল ৩টা ৩০ মিনিট: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
স্থান: বিইপিআরসি সভাকক্ষ, রমনা

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা