ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
সারাদেশ

ভালুকা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজ ঝুঁকিপূর্ণ, সংস্কারের দাবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা বাসস্ট্যান্ড এলাকার গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজটির সিঁড়ির অবস্থা বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বহুদিন ধরেই এটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।

স্থানীয় পথচারী, দোকানদার ও স্কুলছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিঁড়ির ধাপে ধাপে ভাঙা, খসে পড়া অংশ ও রেলিংয়ের দুর্বল অবস্থা দিনের বেলায়ও বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, কারণ তখন আলো স্বল্পতার কারণে সিঁড়ির খারাপ অংশগুলো চিহ্নিত করাও সম্ভব হয় না। এতে করে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থী, বয়স্ক পথচারী এবং নারীদের জন্য এটি এক বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করছে। নিয়মিত যাতায়াতকারীরা আতঙ্কের মধ্যে এই ফুটওভার ব্রিজ পারাপার হচেছন।

স্থানীয় একজন শিক্ষক জানান, “বাচ্চাদের স্কুলে যাওয়া-আসার সময় আমরা সবসময় দুশ্চিন্তায় থাকি। কোনো দিন হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “এটি একটি ব্যস্ততম এলাকা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। কিন্তু এই দুর্বল কাঠামোতে আর কতোদিন?”

ভালুকা উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রশাসন, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ-এর দৃষ্টি আকর্ষণ করে জনসাধারণ দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন। তারা চান, ফুটওভার ব্রিজটির জরুরি ভিত্তিতে মেরামত ও পুনর্নির্মাণ কাজ শুরু হোক, যাতে জননিরাপত্তা নিশ্চিত হয়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা