নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারীতে ১১২টি সিমসহ অনলাইন জুয়ারী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় মিঠু চন্দ্র রায় নামে এক অনলাইন জুয়ারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাতে (২৭ মে) কৈমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠু জলঢাকা শহরের দক্ষিণ চেরেঙ্গা এলাকার দিনেশ চন্দ্র রায়ের ছেলে।

অভিযানে তার কাছ থেকে বিভিন্ন অপারেটরের ১১২টি সিম, দুটি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন, ১টি পেনড্রাইভ এবং ১টি হেড ফোনসহ জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন পিন নম্বর উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকতার হোসেন জানান, গ্রেফতার ব্যক্তি উদ্ধার হওয়া সিমের সাহায্যে বিভিন্ন এ্যাপসের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন জনের কাছ থেকে বিকাশ, নগদের মাধ্যমে টাকা গ্রহণ করে অনলাইনে জুয়া খেলে থাকে।

নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে জলঢাকা থানায়। তাকে আদালতে তোলা হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা