রংপুর প্রতিনিধি
সারাদেশ

খোড়াগাছ ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) স্থানীয় তালতলা বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হালিম মিয়া। তিনি বলেন, ৭১ সদস্য বিশিষ্ট একটি স্বচ্ছ ও সুন্দর কমিটি উপহার দেওয়ায় উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক গোলাম রাব্বানী, সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়সহ যুগ্ম আহ্বায়কগণকে অভিনন্দন জানাই। এই কমিটির সদস্যগণ ত্যাগী ও তৃণমূল থেকে আসা। কিন্তু, কমিটির সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক জাহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তাদের হাতেগোনা কয়েকজন অনুসারী কমিটির বিরোধিতা করেছেন। কারণ, তারা নিজেদের আত্মস্বীকৃত পকেট কমিটি অনুমোদন না হওয়ায় নানাভাবে বিরোধিতা ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই।

তিনি আরো বলেন, ওইসব ব্যক্তি গত ২৫ মে সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, এই ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ৩৪ জনই আওয়ামী পন্থী। তাদের পকেট কমিটি অনুমোদন না হওয়ায় এ ধরনের হীন মন্তব্য করেছেন। তারাই প্রতিটি ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি মোটা অংকের উৎকোচ গ্রহন করে অনুমোদন দিয়েছেন। এই ইউনিয়ন কমিটি একটি পকেট কমিটি না হওয়ায় তারা যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে, তাতে ইউনিয়ন বিএনপি বিভাজিত, দ্বিধান্বিত ও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল হালিম, সাজেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু মিয়া, কর্মী জুয়েল মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি আঃ রাজ্জাক, সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, আঃ হাকিম,বাতেন, আনিছুল, মজনু, আবুল হোসেন, সাজু, আনিস, নজরুল, গোলাম রাব্বানী প্রমুখ।


সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা