ফেনী প্রতিনিধি
সারাদেশ

ছাগলনাইয়ায় ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ শাখাওয়াত হোসেন মেজবাহ (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে। আটককৃত ব্যক্তি ছাগলনাইয়া উপজেলার মো: শাহ আলমের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের মো: শাহ আলমের ছেলে শাখাওয়াত হোসেন মেজবার বসত ঘরে অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় শাখাওয়াত হোসেন মেজবাহকে আটক করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, মাদক নিয়ন্ত্রণে জেলা ব্যাপি অভিযান অব্যাহত রয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা