বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় মিডিয়া কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ শিমুল একাদশ

বগুড়ায় মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শিমুল একাদশ। ফাইনাল খেলায় ৯ উইকেটের ব্যবধানে শহীদ রাতুল একাদশকে পরাজিত করে তারা এ গৌরব অর্জন করেন। বিজয়ী দলের আল-আমিন ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। শহীদ চান্দু স্টেডিয়ামে শহীদ শিমুল একাদশের বিপক্ষে টসে জিতে শহীদ রাতুল একাদশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে স্বরণ সর্বোচ্চ ৩৫ রান করেন। শহীদ শিমুল একাদশের আল-আমিন মাত্র ৭ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মামুন, মীর হায়দার, রিয়াদ এবং সাইফুল একটি করে উইকেট পেয়েছেন।

জবাবে শহীদ শিমুল একাদশ ৭ দশমিক ৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয়। আল-আমিন বল হাতে দাপট দেখানোর পর ব্যাট হাতেও দূর্দান্ত পারফরমেন্স করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত ছিলেন তিনি। রিয়াদের ব্যাট থেকে আসে অপরাজিত ২৩ রান। বিজয়ী দলের আল-আমিন অলরাউন্ড নৈপূন্যে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে বল ও ব্যাট হাতে দাপট দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফিও গেছে তার দখলে। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন খালেদ মাহমুদ রুবেল ও বিপুল। স্কোরারের দায়িত্বে ছিলেন জি আর কানু।

খেলা শেষে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।

উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, শহীদ রাতুল একাদশের অধিনায়ক রাহাত রিটু, শহীদ শিমুল একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক এইচ আলিম, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা