ছবি: ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
সারাদেশ

সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে ডিএমপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত মোহাম্মদ আরিফ (১৮)–এর মৃত্যুর ঘটনায় দায়ের করা একটি মামলায় সাবেক এমপি ধনুকে গ্রেফতার করা হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী বউবাজার রোডে একটি মাদরাসার সামনে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন মোহাম্মদ আরিফ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই ঘটনার পর নিহত আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ছিলেন ১৪ নম্বর আসামি।

পুলিশ আরো জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা চারটি মামলায়ও তিনি এজাহারনামীয় আসামি।

গ্রেফতারের পর ধনুকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা