ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
সারাদেশ

ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ ডে” ও আলোচনা সভা মঙ্গলবার (২৯ এপ্রিল) থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণ, পরিবহন শ্রমিক, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় সামাজিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি, ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ভরাডোবা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং ভরাডোবা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি শাহ্ মোঃ সুজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভালুকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল হাকিমুল হাসান সুমন। সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, ‘কমিউনিটি পুলিশিং ও জনসম্পৃক্ততা বাড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। হাইওয়ে নিরাপত্তা, যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।`

এছাড়া দুর্ঘটনা রোধ, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং হাইওয়ে পুলিশকে তথ্য সহায়তা করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এই ধরনের আয়োজন নিয়মিত হলে পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সহজ হবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা