সারাদেশ

১৫ দিন পর জানা যাবে বঙ্গোপসাগরের সেই দ্বীপ কার  

অনলাইন ডেক্স

বঙ্গোপসাগরে জেগে ওঠা দ্বীপ ভাসানচর এর মালিকানা চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার না নোয়াখালীর হাতিয়া উপজেলার- সে সিদ্ধান্ত হয়নি। চট্টগ্রাম ও নোয়াখালী জেলা প্রশাসকের প্রতিবেদন ও দিয়ারা জরিপের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরী উল্লাহ নূরী। সভায় সন্দ্বীপের পক্ষে সাংবাদিক সালেহ নোমান ও নোয়াখালীর পক্ষে এনসিপি নেতা আব্দুল হান্নান মাহসুদসহ অনেকে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরী উল্লাহ নূরী বলেন, কমিটির সবাই নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। সন্দ্বীপের পক্ষে সন্দ্বীপের প্রতিনিধি ও হাতিয়ার পক্ষে হাতিয়ার প্রতিনিধি বক্তব্য দেন। সবার মতামত শুনে দুই জেলার ডিসির কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। এর সঙ্গে দিয়ারা জরিপ পর্যালোচনা করে ১৫ দিনের মধ্যে ভূমি জরিপ অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর তারা সিদ্ধান্ত নেবেন ভাসানচর কার।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অনুমোদনে ২০১৬-১৭ সালের দিয়ারা জরিপে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসানচরকে নোয়াখালীর হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। ২০১৬-১৭ সালেই নবসৃষ্ট ভাসানচর অংশটির (ভাসানচর, শালিকচর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা ও কেউয়ারচর) দিয়ারা জরিপ শেষ করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এর ফলাফল ২০১৮ সালের ১৮ এপ্রিল প্রকাশ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে সরকারি গেজেটে ভাসানচর অংশের ছয়টি মৌজা নোয়াখালীর হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত রয়েছে। যদিও সন্দ্বীপের মানুষ এ জরিপকে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রভাব বিস্তার করে তৈরি করা বলে অভিযোগ করে আসছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা