সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে পিস্তলসহ নারী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ সাজু আক্তার (১৮) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সাজু হামছাদী গ্রামের মো. জুয়েলের স্ত্রী।

আরও পড়ুন : ছাত্রদলের সাবেক সভানেত্রী ফাহিমাকে গণসংবর্ধনা

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাজুর স্বামী জুয়েল মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জুয়েলের কাছে বিদেশি পিস্তল রয়েছে। এতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিদেশি পিস্তলসহ তার স্ত্রীকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, অভিযান চালিয়ে জুয়েলকে পাওয়া যায়নি। তবে ঘর থেকে অস্ত্র উদ্ধার ও জুয়েলের স্ত্রী সাজুকে আটক করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, আজও কয়েকটি কারখানায় ছুটি

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চল সা...

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি অফিসের সামনে থেকে...

অভিযোগ ও বিতর্ক: ফের কিশোরগঞ্জে বদলি রুহুল আমিন

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশ...

লক্ষ্মীপুরে পিডিবির উপ-সহকারি প্রকৌশলীর ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস

‎বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা