সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজদীখানে সন্ত্রাসীরা সাংবাদিককে তুলে নিয়ে মারধর

মো.নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিককে তুলে নিয়ে সন্ত্রাসী কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে। মারধর শিকার সাংবাদিক আরিফ হোসেন হারিছ দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সিরাজদীখান উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন ৷ এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক আরিফ হোসেন হারিছ।

আরও পড়ুন: নোয়াখালীতে ৩ সমন্বয়ক আহত, আটক ২

স্থানীয় এলাকাবাসী ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের বাসিন্দা সাংবাদিক হারিছ রবিবার দুপুর ১ টার দিকে তার বসতবাড়ি থেকে বের হয়ে নতুন ভাষানচর ব্রিজের উপর পৌঁছামাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসী মোতাহার হোসেনসহ তার সন্ত্রাসী বাহীনির অন্যান্য সদস্যরা তার পথরোধ করে। কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে এলোপাথাড়ী ভাবে কিল ঘুষি লাথি মেরে তাকে নতুন ভাষানচর মীরবাড়িতে তুলে নিয়ে যায়।

পরে সেখানে নিয়ে সন্ত্রাসী মোতাহার হোসেন ও তার লোকজন সাংবাদিক হারিছকে মধ্যযুুগী কায়দায় মারধর করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও নিলাফুলা জখম করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠায়।

ভুক্তভোগী সাংবাদিক হোসেন হারিছ বলেন, আমি বেশ কয়েকদিন আগে ভাষানচর গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীরা জামিনে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আনন্দ উল্লাস করে। এনিয়ে আমি তাদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করি। সংবাদ প্রকাশের জেরে বেশ কয়েকদিন যাবৎ তারা আমাকে নানা ভাবে মারধরের হুমকি দিয়ে আসছিলো।

আরও বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে মোতাহার হোসেনসহ তার লোকজন আমার পথরোধ করে আমাকে তাদের বাড়ীতে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ী ভাবে মারধর করে। মারধরের সময় তারা আমার মোবাইল ফোন মানিব্যাগ টাকা পয়সা সব নিয়ে যায়।

এ বিষয়ে সিরাজদীখান থানার (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা