সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ

নিনা আফরন,(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়ায় কাশেম (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

শনিবার (৪ জানুয়ারি) রাত আটটায় ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে পুলিশ এ ঘটনায় এখনো কাশেমকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে কাশেম দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছিল। গতকাল ভোররাত চারটার দিকে প্রতিবেশী ওই শিশুকে ঘুমন্ত অবস্থায় তার মায়ের কাছ থেকে নিয়ে আসে কাসেম। ওই শিশুর মা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় সে বিষয়টি বুঝতে পারেনি। পরে ওই শিশুটিকে পাষন্ড কাশেম ক্ষুদার্থ হায়নার মতো পাশবিক নির্যাতন করে একঘন্টা পর ফের বাড়িতে নিয়ে আসে। এর পরে দিনভর ব্লাডিং এর কারণে সন্ধ্যায় ওই শিশুর শরীর নিস্তেজ হয়ে পড়লে রাত আটটার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা