সারাদেশ

রাঙ্গামাটিতে পৃথক নৌকা ডুবির ঘটনায় পাঁচজন নিহত

রাঙামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি সদরে পর্যটকবাহী পৃথক দুটি নৌকা ডুবির ঘটনা ঘটে। শহরের ডিসি বাংলোর নিকটে লেকে ঘটে যাওয়া ঘটনায় পাঁচ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন।

১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, চট্টগ্রাম ইপিজেড থেকে আসা একদল পর্যটক রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার জন্যে ইঞ্জিন চালিত নৌকায় ঘুরতে বের হন। নৌকাটি রাঙ্গামাটি ডিসি বাংলোর নিকটে আসলে দুর্ঘটনায় পতিত হন তারা। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধারে নেমে মৃত ৫ পর্যটকের লাশ উদ্ধার করেন। রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর পাঁচ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

নিহতরা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে। তারা হলেন রিনা, শিলা, আসমা ও আফরোজা। আরেকজনের নাম জানা যায়নি।

অপরদিকে কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো এলাকায় কর্ণফুলী নদীতে ইসকনের নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজরা হলেন, টুম্পা মজুমদার (৩০), বিনয় (৫) ও দেবলীনা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।

তবে এ ঘটনায় এখনো কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা