সারাদেশ

মুজিববর্ষে বিতরণ করা হবে ৩ লাখ পারিবারিক সাইলো

নিজস্ব প্রতিবেদক:
পরিবার পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে দুর্যোগপ্রবণ এলাকায় তিন লাখ পারিবারিক সাইলো (মটকা) তৈরি ও বিতরণ করবে সরকার। মুজিববর্ষকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে কাজ শুরু করেছে।
জানা গেছে, ২০১৮ সালের ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি জেলা সদর, কাঁঠালিয়া ও নলছিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়া পাঁচ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন আরও ২০০ সাইলো নির্মাণেরও উদ্যোগ নিয়েছে সরকার।
এর আগেও সরকার দুর্যোগপ্রবণ ১৯ জেলার ৬৩ উপজেলার ৫ লাখ দরিদ্র পরিবারের মধ্যে মাত্র ৮০ টাকা মূল্যে পারিবারিক সাইলো বিতরণ করেছে।

সংশ্লিষ্টরা জানান, মুজিববর্ষকে সামনে রেখে অনেক উদ্যোগই গ্রহণ করেছে খাদ্য মন্ত্রণালয়। এরমধ্যে ডিজিটাল পদ্ধতিতে খাদ্য মজুত ও বাজার মনিটরিং কার্যক্রম বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে খাদ্যের মজুত, সংরক্ষণ ও বাজার মনিটরিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে খাদ্য অধিদফতরের সাইলো, বিভিন্ন পর্যায়ের দফতরসহ এক হাজার ৬৪০টি স্থাপনায় আইসিটি যন্ত্রপাতি স্থাপন করা হবে।

খাদ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ ১৫টি স্থাপনায় ডিজিটাল ট্রাক ওয়েট ব্রিজ স্থাপনের কাজ শেষ হয়েছে। আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় ৬টি বিভাগীয় শহর বরিশাল, খুলনা, সিলেট, রংপুর ও রাজশাহীতে একটি করে মোট ছয়টি ফুড টেস্টিং ল্যাবরেটরি নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রাজশাহী ছাড়া অন্য ৫টি বিভাগীয় শহরে এরইমধ্যে এর কাজ শুরু হয়েছে। খাদ্য অধিদফতর পরিচালিত সাইলোগুলোর কার্যকরী ধারণক্ষমতা বজায় রাখার লক্ষ্যে মেরামত ও সংস্কারমূলক উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা