সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার দারিয়াপুর হাতাপাড়া এলাকায় ধান ও খড়বোঝাই একটি ট্রলি ওভারটেক করতে গিয়ে মো. নাহিদ (৩৫) নামে ১ মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

নিহত ব্যক্তি, রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি দক্ষিণপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে। তার স্ত্রী চাঁপা ইয়াসমিন (৩০) জেলা নির্বাচন অফিসের হিসাব সহকারী হিসেবে কর্মরত। তিনি আড়াই বছরের ১ মাত্র শিশু সন্তান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে ভাড়া বাড়িতে থাকেন।

ঘাতক ট্রলিচালক, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আটলশিয়া গ্রামের নুহু আলমের ছেলে মো. ফয়সালকে (২৪)

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মোটরসাইকেল নিয়ে নাহিদ বাবা-মার সাথে দেখা করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে র‌্যাব ক্যাম্পের অদূরে দারিয়াপুর হাতাপাড়া এলাকায় ধান ও খড়বোঝাই ট্রলিটিকে ওভারটেক করার সময় সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে আহত হন। এরপর স্থানীয়দের সহযোগিতায় র‌্যাব-ফায়ার সার্ভিস মিলে তাকে দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রলিচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুন: অস্ত্রসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশ ঘটনাটি জানতে পেরে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। এর পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা