সংগৃহীত ছবি
সারাদেশ

অস্ত্রসহ আটক ৩

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে সীমান্ত থেকে বিদেশি অস্ত্রসহ ৩ যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: সীমান্তে সাপের বিষ-কোকেন উদ্ধার

আটককৃতরা হলো, তাহিরপুরের বড়ছড়া গ্রামের আলতু মিয়ার ছেলে জালাল মিয়া ( ২৩), আবুল মেকারের ছেলে রাজু মিয়া (২১) ও নুর আহমেদের ছেলে রাসেল মিয়া (২৫)।

বিজিবি জানায়, শুক্রবার দুপুরে অস্ত্রসহ উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, তাহিরপুরের সন্ত্রাসী নাজমুল নামে ১ যুবক ঐ উপজেলার সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য একটি লং রেঞ্জ শ্যাুটিং রাইফেল অবৈধভাবে ভারত থেকে নিয়ে এসেছে। তবে এই অস্ত্র দিয়ে কোন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার আগেই আমরা তার ৩ সহযোগীকে আটক করেছি। এরই মধ্যে সন্ত্রাসী নাজমুলকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা