সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে ১ জনের মৃত্যু 

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার খ্যাংসা পাড়া এলাকায় বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে আরও ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: বজ্রপাতে প্রাণ গেল দুই জনের

এদিকে, ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন এলাকার বিলবোর্ড ও বৈদ্যুতিক তার ছিড়ে পড়েছে। এ সময় জেলা বাস টার্মিনালের মূল সড়কের ওপর গাছ ভেঙে পড়ার কারণে প্রায় ১ ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ ছিলো। এতে অনন্ত মাস্টার পাড়া এলাকায় ঝড়ে গাছ উপড়ে বিদ্যুতের ট্রাসফরমার পড়ে গেছে।

এছাড়াও খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের গ্যারেজ শেডের ওপরে একটি গাছ ভেঙে পড়ে। এ ঘটনায় বাবুল ত্রিপুরা (২৭) নামে ১ ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

এছাড়াও বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখনো বিদ্যুৎবিহীন রয়েছে খাগড়াছড়ি সদরসহ ৪টি উপজেলা।

আরও পড়ুন: মা-ছেলে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান,বৃষ্টিতে বিভিন্নস্থানে ভেঙে পড়া গাছপালা অপসারণের কাজ চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা