সংগৃহীত ছবি
সারাদেশ

মাটিরাঙ্গায় ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে রনি দাস (৩২) নামে এক অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

আরও পড়ুন: ট্রাকচাপায় শিশুর মৃত্যু

বুধবার (২৩ অক্টোবর) মাটিরাঙ্গার পুরাতন ধর্মরামবাড়ী নামক এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তাকে আটক করা হয়।

আটক রনি দাস দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ার রাজনগর এলাকার ললিতা দাশের ছেলে।

রনি দাসের মোবাইলে রক্ষিত ছবি পর্যালোচনা করে দেখা হয়। তাতে তার ছবি সম্বলিত ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড (HITPD-5689A) এর ছবি ও আধার কার্ডের ছবি পাওয়া যায়। এছাড়াও আটক রনির কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও বাংলাদেশি নগদ ৪ হাজার ৬০০ টাকা পাওয়া যায়।

জানা যায়, ভারতীয় নাগরিক রনি দাস অবৈধভাবে ভারতে প্রত্যাবর্তনের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ৪০ বিজিবির শফিটিলা বিওপির নায়েক সুবেদার মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। একই সময় তার সহযোগী সাইফুলকেও আটক করে বিজিবি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা