সংগৃহীত ছবি
সারাদেশ

বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে নিজ শয়নকক্ষ হতে ফজিলত বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: শেরপুরে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু

রোববার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বাসিন্দা। তার বাড়ি নদীতে ভাঙার পর থেকে পার্শ্ববর্তী পাঁচগাও ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রামে থাকতেন।

ফজিলত বেগমের ছেলে ফজল বলেন, প্রতিদিনের মতো আজও সকালে কাজের উদ্দেশ্যে আমি বাড়ি হতে বের হই। হঠাৎ আমার স্ত্রী ফোন করে জানায় মা মারা গেছেন। পরে বাড়িতে এসে দেখি কে বা কারা আমার মাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। মায়ের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঁচড় লেগে আছে এবং তার পেটে কুপিয়ে রক্তাক্ত করে রেখেছে। ওই বাড়িতে মা একাই থাকতেন। তবে এর আগে মায়ের কাছে কারা যেন টাকা চেয়েছিল, কিন্তু মা টাকা না দেওয়ায় মাকে গালাগালি করছিল। তখন তাদের নাম জানতে চাইলে মা তাদের নাম বলেনি। আমার মনে হচ্ছে তারাই আমার মাকে খুন করেছে।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনা, গ্রেফতার ৪

টংগিবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধা রাস্তার পাশের একটি ঘরে একাই বসবাস করতেন। তার ছেলে-মেয়েরা অন্যত্র বসবাস করেন। বৃদ্ধার স্বামীও তার সঙ্গে থাকতেন না। রাতের আঁধারে কেউ তাকে কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। তার শরীরে রক্তাক্ত জখম রয়েছে। মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা