সংগৃহীত ছবি
সারাদেশ

হলে মাদক সরবরাহকালে ৩ জন আটক

জেলা প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) হলে মাদক সেবন ও সরবরাহকালে ৩ বহিরাগত যুবককে আটক করে পুলিশ সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শের-ই-বাংলা হল-১ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নাজমুল, হাসান এবং আবু-বক্কর। পরে তাদের রাতেই দুমকি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল-১ এ তল্লাশি চালিয়ে বহিরাগত তিন মাদকসেবীকে মাদক সরবরাহকালে গাঁজাসহ হাতেনাতে আটক করেছে পবিপ্রবি নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন: ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালন

এসময় প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতে গাজাসহ ৩ জনকে আটক করেছে। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছাই তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।

উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। এই ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনাবেচা সম্পূর্ণ বন্ধ। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা