সংগৃহীত ছবি
সারাদেশ

জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে হত্যা

জেলা প্রিতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : মাছ-মাংসের বাজারে অস্বস্তি

বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া থানার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আবুল মুনছুর ওরফে মিলন (৩০), তার বাবা মো. মামুন (৬৫) এবং মা নুরুন্নাহার বেগম ওরফে মিনা (৫০)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাক্কানী বাড়ির দক্ষিণ বগাচতর এলাকায়।

আরও পড়ুন : কক্সবাজারে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত

র‍্যাব বলেছে, ভুক্তভোগী মোহাম্মদ সুমন (৩৮) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে একই এলাকার আবুল মুনছুর মিলনদের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। গত ৮ আগস্ট অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী সুমনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওই হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ১০ আগস্ট রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হয়। আসামিরা এলাকা ছেড়ে আগেই পালিয়ে যায়। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত হয় ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা