সংগৃহিত ছবি
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের দড়িকান্দি এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম রুটের ১৫ ট্রেন বাতিল

বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতু এলাকায় গিয়ে এমন চিত্র দেখা করা যায়।

একজন চাকুরীজীবী বলেন, সকাল থেকে তীব্র যানজট। দীর্ঘ সময় ধরে বাসে বসে আছি। হয়তো আর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর বাড়ি ফিরে যাব।

এক গার্মেন্টস কর্মী বলেন, পুরো রাস্তা আটকে আছে। যানজটের কারণে ভেঙে ভেঙে কারখানায় যেতে হচ্ছে। এতে খরচ বেশি হচ্ছে। আমরা গরীব মানুষ। হিসেবের থেকে বেশি খরচ করলে ঝামেলায় পড়তে হয়।

এক বাসচালক বলেন, সকালে যাত্রাবাড়ী থেকে ২ ঘণ্টায় মদনপুর আসছি। এভাবে যানজট হলে আমাদের খরচের টাকাও উঠবে না।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর আবু নাঈম বলেন, কী কারণে যানজট সৃষ্টি হয়েছে জানা নেই। যানজট নিরসনের চেষ্টা চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা