সংগৃহীত ছবি
সারাদেশ

কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় মাছের ঘের নিয়ে বিরোধের জেরে কাশেম আলী (৫০) নামের এক কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কাশেম আলী গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডের মৃত নেছার কাগুজির ছেলে। কাশেম আলী গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

নিহত কাশেমের ভাতিজা মিলন তার চাচির বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার রাতে তার চাচা কাশেম কাগুজি ও চাচি মাছের ঘের পাহারা দেওয়ার জন্য ঘেরে ছিলেন। একপর্যায়ে মধ্যরাতে ঘেরে শুয়ে থাকা অবস্থায় অস্ত্রের মুখে তার চাচাকে জিম্মি করে দুর্বৃত্তরা। এ সময় চাচিকে ঘেরের বাসায় বেঁধে রেখে চাচা কাশেম কাগুজিকে পাশের ঘেরের রাস্তায় নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন: বাস-ট্রাকের সংঘর্ষে হতাহত ৩০

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, স্ত্রীকে নিয়ে গতরাতে মাছের ঘেরে অবস্থান করছিলেন কাশেম আলী। এ সময় লোকমান ও তার দলের ৭-৮ জন অতর্কিত হামলা চালিয়ে কাশেম আলীকে কুপিয়ে হত্যা করে। ৩০ বিঘা মাছের ঘের নিয়ে কাশেম আলী ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আলীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গাবুরায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় কাশেম আলী কাগুজি নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা