সংগৃহীত
সারাদেশ

বাস-ট্রাকের সংঘর্ষে হতাহত ৩০

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আমবোঝাই একটি ট্রাকের সাথে নাবিল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের হেলপারসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশের তথ্য মতে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় ঢাকা হতে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এতে ট্রাকচালক ও বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত আরও ২৮ জনের মধ্যে গুরুতর ভাবে আহত ১ শিশুসহ ৩জন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরও পড়ুন: মাইক্রো-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, ট্রাকের-বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও বাসের হেলপারসহ ৫জন নিহত এবং এতে আরও ২৫ জন আহত হয়। তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এরপর রেকারের মাধ্যমে রাস্তা থেকে বাসটিকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রোল পাম্পের পাশেই রাখা হয়েছে। বর্তমানে এই রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা