সংগৃহীত
সারাদেশ

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি: পাবনা জেলার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (৩০) নামে ১ নারী নিহত হয়েছেন। এই ঘটনার পর ঘাতক স্বামী মিলনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ জুন) সকাল ৭টায় কর্মস্থলে আসার পথে পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত রিনা ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।

আরও পড়ুন: অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিহত নারী, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাপাইনবাবগঞ্জ পৌর শহরের বাসুনিয়া পট্টির শুকুর আলীর ছেলে মিলন হোসেনের স্ত্রী ছিলেন।

পুলিশ বলেন, ঘাতক মিলন হোসেন নেশায় আসক্ত ছিলেন। এই নিয়ে ২ জনের মনোমালিন্যের জের ধরে ২ বছর ধরে আলাদা থাকতেন তার স্ত্রী। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। স্বামী মিলন প্রায়ই বাঘইলে ভাড়া বাড়িতে এসে তাকে উত্যক্ত করতেন।রোববার সকাল সাড়ে ৭টায় ইপিজেডে কর্মস্থলে আসার পথে বাঘইল পশ্চিমপাড়ায় তার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মিলন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি বেগম মারা যায়।

আরও পড়ুন: ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২

পাকশী ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন, ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা