সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় চালক নিহত

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তারেক (২৫) নামে ১ নসিমন চালক নিহত হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩


নিহত চালক উপজেলার পাইন্দং ইউনিয়ন পরিষদের করবলা টিলা এলাকার বাদশা আলমের ছেলে মোহাম্মদ তারেক।

তথ্য মতে জানা যায়, একটি ট্রলি গাড়িকে সাইড দেওয়ার সময় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চালক গাড়ির নিচে পড়ে গুরুতর ভাবে আহত হয়। এর পরে তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

গাড়ির হেলপার মো. জিহান জানান, আমাদের নসিমনটি ছোট ছিল, বড় ট্রলিকে সাইড দিতে গিয়ে গাড়ি খাদেপড়ে যায়।েএরপর ড্রাইভার তারেকের মাথার উপরে গিয়ে পড়ে গাড়িটি। তার পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, গুরুতর ভাবে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার আগেই তিনি মারা যায়। এর পরে সকল আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা