সংগৃহীত ছবি
সারাদেশ

লেকে শিশু পড়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে লেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে।

আরও পড়ুন: ছেলের হাতে বাবা খুন

রোববার (২৮ এপ্রিল) রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে কিন্তু সোমবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, গতকাল (রোববার) রাতে একটি শিশু মহাখালীতে টিবিগেটে পারটেক্সের পাশে লেকে পড়ে যায় বলে আমাদের কাছে সংবাদ আসে। এরপর রাত ৮টা থেকে ফায়ার সার্ভিসের পাঁচজন ডুবুরি শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল থেকে আবার ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের জন্য লেকের পানিতে নামে। বেলা ১১টা পর্যন্ত অভিযান চলে কিন্তু শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: হিটস্ট্রোকে একদিনেই ৬ জনের মৃত্যু

উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের বরাত দিয়ে রাশেদ বিন খালিদ বলেন, গতকাল‌ ফারিয়া নামে যেই শিশুটি দাবি করেছিল এখানে রিয়া নামে একটি শিশু পড়ে গেছে সে ফারিয়ার আজ সন্ধান পাওয়া যাচ্ছে না। এছাড়া রিয়ার পরিবারের কোনো সদস্যও ঘটনাস্থলে এসে হাজির হয়নি যে তাদের শিশু হারিয়ে গেছে। লেকের পানির ঘনত্ব কম, এখানে কোনো স্রোত নেই। তাই কোনো শিশু পড়ে গিয়ে থাকলে তাকে অবশ্যই খুঁজে পাওয়া যেত। বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হচ্ছে। আপাতত ফায়ার সার্ভিসের কাজ সমাপ্ত করা হয়েছে। পরে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা